ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথমবারের মতো চালু হচ্ছে বাংলাদেশ-মিশর সরাসরি ফ্লাইট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

প্রথমবারের মতো চালু হচ্ছে ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট। পয়লা নভেম্বর থেকে এটি পরিচালনা করবে ইজিপ্ট এয়ার। দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ইজিপ্ট এয়ার সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে।

বোয়িং এর ড্রিমলাইনার ও এয়ারবাসের এ -৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজ নিয়ে ঢাকা থেকে কায়রোর পাশাপাশি আমেরিকা কানাডা ও ইউরোপ আফ্রিকায় যাত্রী পরিবহন করবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে ইজিপ্ট এয়ারের বাংলাদেশের জিএসএ পরিচালক সাঈদ আলী সামি জানান, ঢাকা থেকে এখন কায়রো যেতে ১৬ থেকে ১৭ ঘণ্টা লাগে। সরাসরি ফ্লাইট চালু হলে ৭ ঘণ্টায় যাওয়া যাবে। প্রতিবছর এখন ২০ হাজার শিক্ষার্থী ও পর্যটক যাতায়াত করেন। সরাসরি ফ্লাইট চালু হলে প্রায় এক লাখ যাত্রী যাতায়াত করবেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত হাইথাম গোবাসি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি সুখবর। এছাড়া বাংলাদেশ থেকে আগামী এক বছরে বেশি সংখ্যক পর্যটক যাতায়াত করে তাহলে ভিসা পক্রিয়া সহজ করা হবে।

ইজিপ্ট এয়ার কর্মকর্তারা জানান, মিশরে ট্রানজিট যাত্রীদের বিনামূল্যে দুদিনের ভ্রমণ সুবিধা দেয়া হবে।

অনুষ্ঠানে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, বাংলাদেশ থেকে যেসব শ্রমিক আফ্রিকা বা অন্যান্য দেশে থাকে তাদের জন্য কম ভাড়ায় যাতায়াতে নতুন সুযোগ হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102