ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথমবারের মতো মোংলা বন্দরে সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার পঠিত

মোংলা সমুদ্র বন্দরে প্রথমবারের মতো সাড়ে ৮ মিটার গভীরতার কনটেনারবাহী জাহাজ নোঙর করেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মায়েরস্ক নুসানতারা‘ নামক জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।

জাহাজটিতে ৪৮৯টি কনটেইনারে ৭ হাজার ৩৫৭ টন পণ্য রয়েছে। এই পণ্য খালাস শেষে জাহাজটিতে ২৬৩টি বক্স ও ৩৬৭টি কনটেইনার তোলা হবে বলে জানিয়েছেন বন্দরের হারবার ও মেরিন বিভাগ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান বলেন, ‘MV. MAERSK NUSANTARA’ নামক সিঙ্গাপুরের পতাকাবাহী ৮ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজটি মোংলা বন্দরের ৯ নং জেটিতে নোঙ্গর করেছে। জাহাজ থেকে ৩১৫টি বক্স ও ৪৮৯টি কন্টেইনারের পণ্য এই বন্দরে খালাস হবে। খালাস শেষে ২৬৩ বক্স ও ৩৬৭টি কনটেইনারে পণ্যবোঝাই হবে।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় পর থেকে মোংলা বন্দরের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই বন্দর দিয়ে রেডিমেড গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি শুরু হয়েছে। মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডলিং করা, পর্যাপ্ত ইয়ার্ড ও শেড সুবিধা, জেটি অভ্যন্তরে কনটেইনার স্টাফিং সুবিধা, কাট অব টাইমের নিয়ম অনুসরণ না করা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও পণ্যের নিরাপত্তা বৃদ্ধিসহ নানা সুবিধা বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুটোই সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহারে আরও বেশি আগ্রহী হচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102