ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথমবার তারিক আনামের সঙ্গে অপু বিশ্বাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৬১ বার পঠিত

নিজের প্রযোজিত ‘লাল শাড়ি’র পর আরো নতুন আরেকটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন অপু বিশ্বাস। সিনেমার নাম ‘ছায়াবাজি’।

এটি নির্মিত হচ্ছে এটিটি প্ল্যাটফর্মের জন্য।
জানা গেছে, সপ্তাহখানেক আগে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে গুণী অভিনেতা তারিক আনাম খানের সঙ্গে অভিনয় করছেন অপু। এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যাবে তাদের।

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। আহমেদ শাহাবুদ্দিনের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। আরটিভি প্রযোজিত সিনেমাটি আগামী বছরে মুক্তি পাবে।

এ বিষয়ে আরো জানা যায়, ‘ছায়াবাজি’ চলচ্চিত্রে তারিক আনাম খান একজন মনোরোগ চিকিৎসক। অন্যদিকে, অপু বিশ্বাসকে মানসিক রোগীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে রোববার (২৫ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটির টানা শুটিং চলবে। সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকাসহ অনেকে অভিনয় করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102