ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথমবার প্রকাশ হলো সাকিবের ছেলের ছবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

জিম্বাবুয়ের বিপক্ষে গতকালই ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বার পাঁচ উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। আর আজ শনিবার ভক্তদের জন্য আরও একটা উপহার দিলেন সাকিব এবং তার জীবনসঙ্গী উম্মে আহমেদ শিশির। তাদের তৃতীয় সন্তান ইজহানের ছবি প্রথমবারের মতো দেখা গেল সোশ্যাল সাইটে। আজ শনিবার দুপুরে সাকিব এবং শিশিরের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ছবিটি পোস্ট করা হয়।

ছবি পোস্ট করে শিশির লিখেছেন, ‘আমাদের শিশুপুত্র ইজহাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার কাছে অনুরোধ, আপনারা ওর জন্য প্রার্থনা করবেন। মাশআল্লাহ.. আলহামদুলিল্লাহ।’ অন্যদিকে অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাকিব বলেন, ‘আমার ছেলে সন্তান আইজাহ। সবাই তার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির দুটি কন্যাসন্তান আছে। ২০১৫ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান আলাইনার এবং গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তান হিসেবে জন্ম হয় ইররামের। গত ১ জানুয়ারির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব। তখন সাকিব তার পোস্টে লিখেছিলেন— ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102