ads
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথমে ফাহামিদুল ইসলাম, তারপর হামজা চৌধুরী, এখন শামিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬০ বার পঠিত

প্রথমে ফাহামিদুল ইসলাম, তারপর হামজা চৌধুরী। ইতালি ও ইংল্যান্ড প্রবাসী এই দুই ফুটবলার অনুশীলন করছেন ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য। ফাহামিদুল প্রথম দিন থেকেই এবং হামজা তৃতীয় সেশন থেকে অনুশীলন করছেন। এখন অপেক্ষা কানাডা প্রবাসী শামিত সোমের।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার ভোর পাঁচটায় ঢাকায় পা রাখবেন শামিত। ওই দিন সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের ম্যাচ দেখবেন তিনি। এর পর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন।

বুধবার সকালে ক্যাম্পে যোগ দিয়ে নতুন ৩ প্রবাসীর বৃত্তপূরণ করবেন শামিত। তিনি হবেন বাংলাদেশ দলের প্রথম ফুটবলার, যিনি অন্য দেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে ৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শামিত এখন শুধুই বাংলাদেশের।

হামজা, শামিত ও ফাহামিদুলসহ ৬ প্রবাসী ফুটবলার আছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে। অন্য ৩ জন হচ্ছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ কাজেম কিরমানী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102