ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম আদিবাসী প্রেসিডেন্ট পেলো ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৪৮ বার পঠিত
প্রথম আদিবাসী হিসেবে ভারতের প্রেসিডেন্ট হলেন দ্রৌপদী মুর্মু

প্রথম আদিবাসী প্রেসিডেন্ট পেলো ভারত। বৃহস্পতিবার ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। তিন দফা ভোট গণনা শেষে তিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী যশবন্ত সিনহা পরাজয় মেনে নিয়েছেন। ২৫ জুলাই দ্রৌপদী শপথ নেবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

তিন দফা গণনা শেষে দ্রৌপদী পেয়েছেন ৫৩.১৩ শতাংশ ভোট। আরও একদফা ভোট গণনা বাকি রয়েছে। এতে ৯টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভার সদস্য, বিজেপি প্রধান জে পি নাদ্দা তার সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছেন।

নিয়ম অনুসারে, সবচেয়ে বেশি ভোট পেলেই জয়ী হওয়া যায় না। প্রার্থীকে একটি নির্দিষ্ট কোটা অতিক্রম করতে হয়। এই কোটা সাধারণত ৫০ শতাংশের বেশি হয়। কোনও প্রার্থী প্রথমে এই কোটা অতিক্রম করতে না পারলে ব্যালটে ভোট হয়।

ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের পদটি ভারতে ‘সেরেমোনিয়াল হেড’ বা আলঙ্কারিক প্রধানের। প্রতি পাঁচ বছর অন্তরই ভারতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারে ১৮তম প্রেসিডেন্ট নির্বাচনে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার লড়াইকে ঘিরে বেশ উত্তাপ ছড়ায় রাজনীতিতে। এবার ক্ষমতাসীন বিজেপি জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু, অপরজন সতেরো-আঠারোটি বিরোধী দলের সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহা।

দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী নেত্রী ও উড়িষ্যার সাবেক বিজেপি এমএলএ। প্রথমত তিনি একজন নারী, শিক্ষাব্রতী, তারপর অনগ্রসর আদিবাসী সমাজ থেকে লড়াই করে উঠে আসা। ঝাড়খণ্ড রাজ্যের গভর্নর হিসেবে তিনি পাঁচ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102