ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম আরব নারী নভোচারী নোরা আল মাত্রোশি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

প্রথমবারের মতো একজন নারীকে নভোচারী হিসেবে নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। নিয়োগপ্রাপ্ত নারী নভোচারীর নাম নৌরা আল মাতরুশি।

শনিবার (১০ এপ্রিল) আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম টুইটারে এ খবর প্রকাশ করেছেন। এদিন আরব আমিরাতের মহাকাশ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের নভোচারী হিসেবে দুইজনকে নির্বাচিত করা হয়। এ কর্মসূচিতে নির্বাচিত হওয়া অপর নভোচারী হলেন মোহাম্মদ আল মুল্লা।

আরব আমিরাত কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ কর্মসূচির দ্বিতীয় ব্যাচে দুইজনকে নির্বাচিত করা হয়েছে। নোরা আল মাত্রোশী ও তার সহকর্মী মোহাম্মদ আল মুল্লা নভোচারীদের দ্বিতীয় ব্যাচে যোগ দিচ্ছেন। প্রায় চার হাজার ৩০০ আবেদনকারীর মধ্যে নভোচারী হিসেবে এই দুইজনকে নির্বাচিত করা হয়। এই দুই নভোচারীকে যুক্তরাষ্ট্রের নাসার টেক্সাসে অবস্থিত জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে।

এই দুই নভোচারী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করেনি আরব আমিরাত কর্তৃপক্ষ।

এর আগে ২০১৯ সালে মেজর হাজা আল মানসুরি আরব আমিরাতের প্রথম কোনো ব্যক্তি হিসেবে মহাকাশে গিয়েছিলেন। ওই বছরের ২৫ সেপ্টেম্বর সয়ুজ এমএস-১৫ মহাকাশযানে করে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর উদ্দেশ্যে যাত্রা করেন। প্রায় ৮ দিন মহাকাশে থাকার পর ২০১৯ সালের ৩ অক্টোবর তারিখে তিনি কাজাখস্তান-এ নিরাপদে অবতরণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102