ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম আলো দেশবিরোধী ষড়যন্ত্র করায় মামলা হয়েছে: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পঠিত

দৈনিক প্রথম আলো দেশবিরোধী ষড়যন্ত্র করায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসে প্রথম আলো যা করেছে, তা দেশবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা সরাসরি অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য কোনো ঘটনা মেলানোর সুযোগ নেই।’

শনিবার (১ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সংবাদমাধ্যমের প্রতি সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের প্রতি অনুরোধ প্রথম আলোর সঙ্গে অন্য ঘটনা মেলানো যাবে না।’

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হয়েছে নওগাঁয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার করে অনেক সময় সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে আমরা খুব সচেতন। এ হয়রানি বন্ধে যেখানে যা করার, তা করা হচ্ছে। কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকে আমাদের নজর আছে।’

আইনটি নাগরিকদের নিরাপত্তার জন্য করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আদলে আইন রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের এ আইনের বিধান আপডেট করেছে। তাই যারা (বিদেশি) এ আইন নিয়ে সমালোচনা করছেন, তাদের উচিত নিজের দেশের দিকে তাকিয়ে সমালোচনা করা।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102