ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৬ হাজার রান কোহলির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

আইপিএলে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৬ হাজার রান পূর্ণ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। তার অনেক পিছনে সুরেশ রায়না ৫ হাজার ৪৪৮ রান করে দ্বিতীয় স্থানে।

বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের রান তাড়া করতে নেমে ৪৭ বলে ৭২ করেন কোহলি। রাজস্থানের পেসার ক্রিস মরিসের একটি ফুলটস বলে বাউন্ডারি মেরে ৬ হাজারের গণ্ডি পেরিয়ে যান তিনি। তারপরই মেয়েকে কোলে নিয়ে দোল খাইয়ে আদর করার ভঙ্গিমা করেন কোহলি।

ওয়াংখেড়েতে বৃহস্পতিবার রেকর্ডের ছড়াছড়ি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৬ হাজার রান বিরাট কোহলির। প্রথম সেঞ্চুরি করলেন দেবদত্ত পড়িক্কল। আর রাজস্থানকে ১০ উইকেটে হারিয়ে প্রথমবার আইপিএলে টানা চার ম্যাচ জেতার নজির গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলের শীর্ষে বিরাট কোহলি-এ বি ডি ভিলিয়ার্সরা।
রাজস্থানের ১৭৭/৯ তাড়া করতে নেমে ২১ বল আগে লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। ওপেনিং জুটিতে ১৮১ রান তোলেন কোহলি ও পড়িক্কল। মাত্র ৫২ বলে ১০১ রান করে অপরাজিত রইলেন দেবদত্ত। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। ধ্বংসলীলায় কোহলিকেও যেন ছাপিয়ে গেলেন তার সতীর্থ। কোহলি ৪৭ বলে ৭২ রানে ক্রিজে ছিলেন। ৬টি চার ও তিনটি ছক্কা মেরেছেন আরসিবি অধিনায়ক। রাজস্থান বোলারদের মধ্যে কেউই বলার মতো কিছু করেননি।

প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ৯ উইকেটে ১৭৭ রান। শিবাম দুবে ৩২ বলে ৪৬ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। পরের দিকে রাহুল তেওয়াটিয়া ২৩ বলে ৪টি চার ও ২টি ছয় মেরে ৪০ রান করেন।

বৃহস্পতিবার ব্যাট হাতে রাজস্থানের বিগহিটাররা সেভাবে কিছুই করতে পারলেন না। ব্যর্থ বাটলার (৮ বলে ৮ রান), অধিনায়ক সঞ্জু স্যামসন ভাল শুরু করেও আউট ১৮ বলে ২১ রান করে আউট হয়ে যান। রান পাননি মিলার (২ বলে ০), ক্রিস মরিস (৭ বলে ১০)।

আরসিবি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট দুই পেসার মুহাম্মদ সিরাজ ও হর্ষল পাটেলের। একটি করে উইকেট পেয়েছেন কাইল জেমিসন, কেন রিচার্ডসন ও ওয়াশিংটন সুন্দর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102