ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘প্রথম দল’ হিসেবে কাতার বিশ্বকাপে ব্রাজিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

দক্ষিণ আমেরিকার প্রথম দল ও সব মিলিয়ে চতুর্থ দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। শুক্রবার সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে নেইমাররা। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন লুকাস পাকেতা।

সাও পাওলোতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকরা। ম্যাচের ২৭তম মিনিটে দূর থেকে লুকাস পাকেতার নিচু শট লক্ষ্যেই ছিল, তবে ঝাঁপিয়ে ঠেকান সফরকারী গোলরক্ষক। ৩৬তম মিনিটে দানিলোর শট কলম্বিয়ার একজনের পায়ে লেগে একটু দিক পাল্টে পোস্টের বাইরের দিকে লাগে।

তিন মিনিট পর পাল্টা আক্রমণে লুইস দিয়াসের দারুণ শট একটু দূর দিয়ে বাইরে চলে যায়। বিরতির আগে তিন মিনিটে দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ডি-বক্সে পাকেতা ভালো পজিশনে বল পেলেও দুর্বল শট নেন। আর নেইমারের কর্নারে মার্কিনিয়োসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রেদকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান ব্রাজিল কোচ। তাতে দলটির আক্রমণে কিছুটা গতি বাড়ে। কিন্তু কাজের কাজ হচ্ছিল না। শেষে গিয়ে বল হারানোয় কয়েকটি আক্রমণ ভেস্তেও যায়।

অবশেষে ৭২তম মিনিটে ডেডলক ভাঙতে পারে ব্রাজিল। মাঝমাঠে মার্কিনিয়োস পজেশন পুনরুদ্ধার করে নেইমারকে পাস দেন। পিএসজি তারকা পা বাড়িয়ে ডি-বক্সে পাকেতার উদ্দেশ্যে বলের দিক পাল্টে দেন।

প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝে বল পেয়ে ডান পায়ে শট নেন অলিম্পিক লিওঁ মিডফিল্ডার। ঠিকমতো অবশ্য শটটি নিতে পারেননি তিনি; তবে ঝাঁপিয়ে পড়া অসপিনার হাতে লেগে বল জালের ঠিকানা খুঁজে নেয়।

ম্যাচের বাকি সময়ে অপরিবর্তিত থাকে খেলার ফলাফল। ফলে ১-০ গোলের জয় দিয়েই এবারের বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে নেয় সেলেসাওরা। বাছাইপর্বের ১২ ম্যাচ খেলে ৯টিতে জাল অক্ষত রাখল ব্রাজিল। গোল করেছে ২৭টি, হজম করেছে মাত্র চারটি।

বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে ব্রাজিল। ড্র করেছে বাকি এক ম্যাচে। ৩১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে তারা আছে শীর্ষে। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে কলম্বিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102