ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম দিনের প্রথম দুই সেশনই ২০০ পার করেছে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

ক্যান্ডি টেস্টের প্রথম দিনের প্রথম দুই সেশনই ২০০ পার করেছে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে টাইগারদের এখন পর্যন্ত সংগ্রহ ২০০ রান। ৭৮ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। ২১ রানে অপরাজিত মুমিনুল হক।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে বুধবার পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ।

কিন্তু দলীয় ৮ রানেই বিদায় নেন ওপেনার সাইফ হাসান। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দোর করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফ (০)। শুরুর ধাক্কা সামাল দেন তামিম ও শান্ত। তামিম তো রীতিমত ওয়ানডে স্টাইলে ব্যাট করেন। তামিম ফিফটির দেখা পাওয়ার পর রানের গতি কিছুটা কমে আসে। দ্বিতীয় সেশনে লঙ্কান বোলাররাও গুড লেন্থ খুঁজে পান। এরমধ্যেও ১২০ বলে ৭ চারে ফিফটি তুলে নেন শান্ত। এটি তার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট ফিফটি। অন্যপ্রান্তে তামিম ছুটছিলেন সেঞ্চুরির দিকে। দুজনে ১৪৪ রানের দারুণ জুটিও গড়েন।
কিন্তু বিশ্ব ফার্নান্দোর বলে থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থামেন তামিম। ১০১ বল খেলে এই ইনিংসটি সাজানোর পথে ১৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই বাঁহাতি। তার বিদায়ের পর ক্রিজে আসা মুমিনুল ধীরেসুস্থে ব্যাটিং করে শান্তকে সঙ্গ দিচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102