ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম দিনে চার আসনে বিএনপির ১৯ মনোনয়ন ফরম বিক্রি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪ বার পঠিত

জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া হিসেবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ আসনে পাঁচজন, ঢাকা-৫ আসনে দুজন, সিরাজগঞ্জ-১ আসনে তিনজন এবং নওগাঁ-৬ আসনে প্রার্থী হতে ৯ জন (মোট ১৯ জন) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চারটি উপনির্বাচনে ১৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে তিনজন ফরম জমা দিয়েছেন।

শুক্রবারও (১১ সেপ্টেম্বর) ফরম বিতরণ ও জমা নেয়া হবে। এর পরদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

জানা গেছে, ঢাকা-১৮ আসনে যুবদলের মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, বিএনপি নেতা ইসমাইল হোসেন, হাজি মোস্তফা জামান সেগুন, তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদিসহ ছয়জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

ঢাকা-৫ আসনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নবী উল্লাহ নবী ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং নওগাঁ-৬ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আনোয়ার হোসেন, মো. আব্দুস শুকুর, এস এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এছাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু সাইদ রফিকুল আলম রফিক।

এছাড়া সিরাজগঞ্জ-১ আসনে টি এম তহজিবুল রহমান তুষার, নাজমুল হাসান তালুকদার রানা, মো. রবিউল হাসান মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপ্রত্যাশীরা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে এসব ফরম সংগ্রহ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102