ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

প্রথম দিনে সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে; পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

সারাদেশে ১ হাজার ৫টি হাসপাতালে ২ হাজার ৪শ’ টিম টিকাদান কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। রাজধানীর সরকারি ৫০টি হাসপাতালে দেয়া হচ্ছে করোনার টিকা। ঢাকা উত্তর সিটির ৩০টি ও দক্ষিণ সিটির ১৯টি কেন্দ্রে ৩শ ৪৩টি টিম টিকা প্রয়োগে কাজ করছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরীতে ৫ হাজার ৭১ জন এবং দেশের অন্যান্য স্থানে টিকা নিয়েছেন ২৬ হাজার ৮৯ জন।

মহামারি থেকে মুক্তির প্রত্যাশায় প্রথম দিন সারা দেশের বিভিন্ন এলাকায় টিকা নিয়েছেন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তি। এ তালিকায় ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রী, সচিব, শিক্ষক, সম্মুখযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া টিকা নিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিভাগের ৫৫ জন বিচারপতি। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, টিকা কার্যক্রম চলবে সারা বছর ধরে।

এদিকে, রেজিস্ট্রেশনের জন্য গেল ৪ঠা ফেব্রুয়ারি করোনা টিকা নিতে রেজিস্ট্রেশনের জন্য বানানো অ্যাপটি গুগল প্লে স্টোরে আসার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই যারা করোনার টিকা পেতে অগ্রাধিকারের তালিকায় রয়েছেন এবং অনলাইনে আবেদন করতে পারছেন না তাদের জন্য স্পটে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, নিবন্ধন করেই টিকা দেয়া যাবে না। নিবন্ধনের পর টিকা নিতে আগ্রহীদের অপেক্ষা করতে হবে এসএমএসের জন্য।

এছাড়া চার সপ্তাহ পর করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৭ ও ২৮শে জানুয়ারি যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102