ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম দিনে ১,০৬৪ মনোনয়ন বিক্রি আওয়ামী লীগের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪৪ বার পঠিত

দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার (১৮ নভেম্বর) ১,০৬৪টি মনোনয়নপত্র বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। এতে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা। আগামী মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি।

সন্ধ্যা সোয়া ৫টার দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এর মধ্যে সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১,০৫০ জন। আয় ৫ কোটি ২৫ লাখ টাকা। ঢাকা বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১৩ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ১৯৮ জন, খুলনা বিভাগ থেকে ১২৫ জন, রাজশাহী বিভাগ থেকে ১৬৯ জন, সিলেট বিভাগ থেকে ৫৫ জন, বরিশাল বিভাগ থেকে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ১০৫ জন এবং রংপুর বিভাগ থেকে ১০৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সেখানে আয় হয়েছে ৭ লাখ।

মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে দলটির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকেই কর্মীদের নিয়ে জড়ো হতে শুরু করেন মনোনয়নপ্রত্যাশীরা। ফরম বিতরণের জন্য খোলা হয় বেশ কয়েকটি বুথ।

এবার মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো অনলাইনেও মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার সুযোগ রেখেছে আওয়ামী লীগ।

গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসির তথ্য অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ জানুয়ারি। ওই দিন সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। সেদিন থেকেই প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। প্রচারণার জন্য ২২ দিন সময় পাবেন প্রার্থীরা। নির্বাচনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি এবং ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102