ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম দিন জাতীয় স্মৃতিসৌধে সফর করবেন মোদী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

২৬শে মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিন জাতীয় স্মৃতিসৌধে সফরের পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

২৭শে মার্চ সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির এবং গোপালগঞ্জের ওড়াকান্দি মন্দির পরিদর্শন করবেন তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ এই সফরে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

৬ বছর পর আবার বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদী। ২৬শে মার্চ ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার দেয়া হবে।

সফরের শুরুতেই জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী।

বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে বক্তৃতা দেয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন ভারতের প্রধানমন্ত্রী।

সেখান থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে বঙ্গবন্ধু-বাপু জাদুঘর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী।

২৭শে মার্চ সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন ভারতের প্রধানমন্ত্র পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে কাশিয়ানীর ওড়াকান্দি মন্দির পরিদর্শন করতে যাবেন তিনি।

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর, বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হবে। এসময় বেশ কয়েকটি সমঝোতা স্মারকে সই করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। রাতেই রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে ঢাকা ছাড়বেন ভারতের প্রধানমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102