ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম দিন তৃণমূল বিএনপির ফরম নিলেন ৩৭ প্রার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৮৫ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিন দলটির ৩৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ প্রথম দিন ৩৭ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

প্রথম দিন টাঙ্গাইল সদর-৫ আসনে মো. শরীফুজ্জামান খান, টাঙ্গাইল-২ আসনে মাহবুবুর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনে শহীদুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনে আসলাম আল মেহেদী, গাজীপুর-১ আসনে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীসহ অন্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিন মনোনয়ন ফরম বিক্রির সময় তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় (৩৩ তোপখানা রোড, মেহেরব প্লাজা ১৬ তলা) থেকে পাঁচ হাজার টাকা পে অর্ডার/নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102