ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম বউয়ের বাড়িতে হাজির দ্বিতীয় বউ, স্বামী কার!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

ওমানপ্রবাসী এক ব্যক্তি প্রথম বিয়ের তথ্য গোপন রেখে আরেকটি বিয়ে করার অভিযোগ উঠেছে। প্রথম বিয়ের তথ্য জানতে পেরে দ্বিতীয় স্ত্রী এসে উপস্থিত হন প্রথম স্ত্রীর বাড়িতে।

সোমবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা ২ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তিকে আটক করে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ।

অভিযুক্ত ওমানপ্রবাসী মো. নুর ইসলাম নুরুকে (৩০) কালকিনি ডাসার থানার বোতলা এলাকার মৃত ছেকান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মো. নুর ইসলাম সদর উপজেলার হাজির হাওলা ২ নম্বর ব্রিজ এলাকার বাসিন্দা মাসুদ সরদারের মেয়ে মারিয়া আক্তারকে ওমান থাকা অবস্থায় ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর নুর দেশে এসে আত্মীয়স্বজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন।

বেশ কিছুদিন পর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চররশিপুর এলাকার বাসিন্দা রহিম উদ্দিনের মেয়ে শান্তি আক্তারের সাথে নুরের পরিচয় হয়। এর পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। তবে নুর আগের বিয়ের তথ্য ও তার স্থায়ী ঠিকানা শান্তি আক্তারের কাছে গোপন করেন। কিছুদিন পর নুর ইসলামের প্রথম বিয়ের তথ্য জেনে যান শান্তি আক্তার।

সোমবার (১৫ মার্চ) রাতে নুর ইসলামের প্রথম স্ত্রীর বাসায় এসে হাজির হন সেই শান্তি আক্তার। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে নুর ইসলামকে আটক করে পুলিশ।

এ ঘটনার বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, নুর ইসলামকে তথ্য-পরিচয় গোপন রেখে বিয়ে করার জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102