ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম বলেই স্টাম্প ভাঙলেন মোস্তাফিজুর রহমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৫২ বার পঠিত

বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিলেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারের প্রথম বলেই ক্যারিবীয় তারকা ওপেনার শাই হোপের স্টাম্প উড়িয়ে দিয়েছেন এ বাঁহাতি পেসার। তার হাত ধরে প্রথম সাফল্য পেলো বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ১০ রান। রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন হোপ। কাইল মায়ার্স ৬ বলে ০ ও তিনে নামা শামার ব্রুকস ১০ রান নিয়ে খেলছেন।

গায়ানার প্রভিডেন্স পার্কে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রায় সোয়া দুই ঘণ্টা পিছিয়ে যাওয়া ম্যাচটিতে ইনিংসপ্রতি খেলা হবে ৪১ ওভার করে।

এই ম্যাচে বাংলাদেশের ১৩৮তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যাপ পেয়েছেন এরই মধ্যে ২২টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তার হাতেই প্রথম ওভার তুলে দেন তামিম ইকবাল।

বাঁহাতি ব্যাটার কাইল মায়ার্সের বিপক্ষে প্রথম ওভারে কোনো রান খরচ করেননি নাসুম। তবে একটি ওয়াইড বল করায় প্রথম ওভারটি মেইডেন পাননি তিনি। নাসুমের দারুণ ওভারের পর দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন মোস্তাফিজ।

এ বাঁহাতি পেসারের প্রথম বলটি ছিল মিডল স্ট্যাম্পের ওপর ইনসুইঙ্গার। যা খেলতে গিয়ে পুরোপুরি পরাস্ত শাই হোপ। তার ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে। বাংলাদেশ পায় প্রথম সাফল্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102