ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টির ৭ হাজারি ক্লাবে তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৫৫ বার পঠিত

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবার উপরে ছিলেন তামিম ইকবাল। আজ নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন দেশসেরা এ ওপেনার। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন বাঁহাতি এই ব্যাটার।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে এই মাইলফলকে প্রবেশ করেন তামিম।

ম্যাচের আগে ২৪২ টি-টোয়েন্টির ২৪১ ইনিংসে ব্যাট করে তার রান ছিল ৬৯৯৫। চট্টগ্রামের বিপক্ষে ৫ রান করতেই ৭ হাজারি ক্লাবে পৌঁছান তামিম। এটি টি-টোয়েন্টির সব ধরনের ক্রিকেট মিলিয়ে করা তামিমের রান। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৪০তম ব‌্যাটার হিসেবে ৭ হাজার রান করেছেন তামিম। এই মাইলফলকে দ্রুততম হিসেবে আছেন নবম স্থানে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ২০১৬ টি-টোয়েন্টিতে ওমানের বিপক্ষে পেয়েছিলেন সেই সেঞ্চুরি।

এ ফরম‌্যাটে তার মোট সেঞ্চুরি সংখ্যা ৪টি। এছাড়া ফিফটি আছে ৪৫টি। যার ৭টি কেবল আন্তর্জাতিক মঞ্চে। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলা তামিম ৭৮ ম‌্যাচে করেছেন ১ হাজার ৭৫৮ রান।

সাকিব আল হাসান রান তোলায় আছেন দ্বিতীয় স্থানে। ৩৫৭ ইনিংসে তার রান ৬ হাজার ৫৪৬। মাহমুদউল্লাহ ২৬৫ ইনিংসে রান করেছেন ৫ হাজার ৩০১। মুশফিকুর রহিম ২৩০ ইনিংসে ৫ হাজার ১৩০ রান করেছেন। এরপর রয়েছেন সাব্বির রহমান। ১৭৫ ইনিংসে তার রান ৩ হাজার ৬৯৯।

তামিম টি-টোয়েন্টিতে আইপিএল, সিপিএল, পিএসএলসহ অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই সুযোগ পেয়েছেন। খেলেছেন এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের হয়েও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102