ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম বাংলাদেশি হিসেবে নতুন মাইলফলকে রিয়াদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন মাহমুদউল্লাহ রিয়াদ। শনিবার আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের কীর্তি গড়লেন তিনি।

এদিন ২ হাজার রানের মাইলফলক ছুঁতে মাত্র ১৯ রান প্রয়োজন ছিল তার। তবে ২১ রানের পর রশিদ খানকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

দুই হাজার রান করতে রিয়াদ খেলেছেন ১১৫ ম্যাচ। রিয়াদের খুব কাছেই আছেন ৯৬ ম্যাচ খেলা সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ১৯০৮।
এছাড়া ১ হাজার ৭০১ রান নিয়ে তামিম ইকবাল আছেন তিনে। চতুর্থ স্থানে থাকা মুশফিকুর রহিমের রান ১ হাজার ৪৯৫। পঞ্চম স্থানে আছেন সৌম্য সরকার, তিনি করেছেন ১ হাজার ১৩৬ রান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102