ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম ম্যাচে খেলছেন না লিটন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার পঠিত

জ্বরের কারণে এখনো শ্রীলঙ্কায় যেতে পারেননি বাংলাদেশের ওপেনার ব্যাটার ও উইকেটকিপার লিটন কুমার দাস। সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপের প্রথম ম্যাচে টাইগারদের হয়ে খেলতে করতে পারছেন না লিটন। তবে লিটনের বিকল্প হিসেবে আপাতত কাউকে নেওয়া হচ্ছে না।

বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই। বৃহস্পতিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। জ্বর ভালো না হওয়ায় মঙ্গলবারও রওনা দিতে পারেননি লিটন।

বিসিবির পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপাতত লিটনের বিকল্প হিসেবে দলে কাউকে ডাকার পরিকল্পনা করেনি বিসিবি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, লিটনের জ্বরের অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তিনি জানিয়েছেন, আজকেও লিটন দাসের জ্বর ১০০ ডিগ্রি সেলসিয়াস ছিল। সে কারণেই লিটনের আবার ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল। তবে ফল নেগেটিভ এসেছে। তবে ডেঙ্গুর শঙ্কা উড়িয়েও দিচ্ছে না বিসিবি। তাই লিটনের বেলায় আরো অপেক্ষা করতে চায় সংশ্লিষ্টরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102