ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম স্ত্রীকে ‘হত্যা’, চতুর্থ স্ত্রীকেও মারার হুমকি পুলিশ কর্মকর্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী জেসমিন বেগম। তিনি তার চতুর্থ স্ত্রী। জেসমিনের অভিযোগ, তার স্বামী প্রথম স্ত্রীকে ‘হত্যা’ করেছে। এখন তাকে হত্যা করার জন্য হুমকি দিচ্ছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

জেসমিন বেগম অভিযোগ করেন, তার স্বামী পুলিশের এসআই আজিজুল হক সবুজ। তিনি তার চতুর্থ স্ত্রী। প্রথম স্ত্রী মরিয়ম খাতুন পারুলের মৃত্যুর পর দুই সন্তানসহ সবুজ কষ্টে আছে ও বিভিন্ন ধরনের আবেগঘন কথাবার্তা বলে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমিও তখন স্বামীহারা।

ফলে ২০১৯ সালে ২৭ ডিসেম্বর জীবনটা তার হাতেই সপে দিয়। বিয়ের কয়েকদিনের মাথায় আমার জীবনে নেমে আসে অন্ধকার। যৌতুকের দাবিতে আমার ওপর নির্মম নির্যাতন শুরু করে সবুজ। বাধ্য হয়ে আমি সাত লাখ টাকা দেই। কয়েকদিন ভালো থাকার পর আবার টাকা চাইতে শুরু করে। এভাবে আমার সোনা, ইজিবাইকসহ বিভিন্ন মালামাল বিক্রি করে টাকা হজম করে। শুধুই তাই নয়, সবুজ আমার সাথে সংসার করা কালীন ২০২০ সালের ২৪ ডিসেম্বর সাতক্ষীরার দোহারের লাবনী নামে আরেক মেয়েকে বিয়ে করে। এসব জেনে আমি আর সবুজকে টাকা দিতে রাজি হয়নি।

জেসমিন বেগম আরও বলেন, গত ১০ ফেব্রুয়ারি আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর আমি বাধ্য হয়ে ২৭ ফেব্রুয়ারি আদালতে মামলা করি। পরে আরও দুইটি মামলা করি। ৯ মার্চ পুলিশ হেডকোয়াটারে বরাবর অভিযোগও করি। কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রতিকার পায়নি।

এসব জেনে সবুজ ২২ মার্চ আমার বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা করে। সবুজ ওই সব মামলা উঠিয়ে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি আসছিলেন। বড় বউকে মেরেছি কেউ কিছু করতে পারিনি। তোকেও মেরে ফেলব আমার কিছুই করতে পারবে না বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে, এসব অভিযোগ করেন জেসমিন বেগম।

সংবাদ সম্মেলনে জেসমিন বেগমের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102