ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হৃদয় মিয়া (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে গ্রেফতার যুবককে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার বিরুনীয়া বাজার থেকে তাকে আটক করে থানায় খবর দেয় স্থানীয় নেতারা। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত হৃদয় উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

এ ঘটনায় সোমবার রাতে বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তুষার মিয়া বাদী হয়ে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।

তিনি বলেন, হৃদয় মিয়া তার ব্যবহৃত শান্ত আহাম্মেদ হৃদয় ও আহাম্মেদ হৃদয় নামের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন।

পরে ঘটনাটি জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হৃদয়কে উপজেলার বিরুনীয়া বাজার থেকে আটক করে পুলিশে দেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনা তদন্ত করে দেখা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102