ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গ্রেপ্তার মুক্তিযোদ্ধার সন্তান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি ও ব্যাঙ্গাত্বক ছবি পোস্ট করায় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ওই যুবককে গ্রেপ্তার করে দামকুড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফিরোজ কবীর (২৪) হরিপুর এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী সরকারের ছেলে।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিরোজ কবীর কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন। এসব ছবির সাথে কটূক্তি করে বিভিন্ন কথাও লিখছিলেন। এসব আপত্তিকর ছবি সংবলিত পোস্ট হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. বাদল ও স্থানীয় ছাত্রলীগের নেতাদের নজরে আসে।

এরপর তাদের অভিযোগের প্রেক্ষিতে ফিরোজকে প্রাথমিকভাবে ধরে ইউপি কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় তার মোবাইল ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীর সামনে চেক করা হয়। তার মোবাইলে ব্যাঙ্গাত্বক ছবিগুলো পাওয়া যাওয়ায়। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, অভিযুক্ত ফিরোজ কবীর একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারকে বাড়িও দিয়েছেন। তারপরও ফিরোজের কাছ থেকে এ ধরনের অশালীন ঘৃণ্য কর্মকাণ্ড আশা করিনি।

দামকুড়া থানার ওসি মাহবুব হোসেন বলেন, অভিযুক্ত ফিরোজকে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102