ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন তামিম ইকবাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে ৫ দিনের অনুশীলন ক্যাম্পের পর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চ ছাড়ার আগে করোনা ভ্যাকসিন প্রসঙ্গে বাংলাদেশ সরকার প্রধানকে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

বিদেশে ক্যাপ্টেন তামিমের প্রথম অ্যাসাইনমেন্ট। করোনার পর এই প্রথম সমুদ্র পাড়ি দিয়েছেন টাইগাররাও। দেশ ছাড়ার আগে ক্রিকেটাররা নিয়েছেন করোনা ভ্যাকসিন। উন্নত অনেক দেশের আগেই প্রতিষেধক পাওয়ার পুরো কৃতিত্বটা সরকার প্রধানকে দিয়েছেন তামিম।

তামিম ইকবাল বলেন, ‘কোনো না কোনো সময় আপনাকে ভ্যাকসিন নিতেই হবে। আমি মনে করি আমাদের দেশ দারুণ কৃতিত্ব দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সব ব্যাপারেই সূদুরপ্রসারী। তিনি আগেভাগেই চমৎকার উদ্যোগ নিয়েছেন। জাতি হিসেবে আমরা ভাগ্যবান। কেবল ক্রিকেটাররাই না, সাধারণ মানুষও ভ্যাকসিন সেবা পাচ্ছেন। আর সবচেয়ে বড় ব্যাপার এটা একদম বিনামূল্যে।’

ক্রাইস্টচার্চে এতোদিন ছোট ছোট গ্রুপে অনুশীলন করেছে মুশফিক-মাহমুদউল্লাদরা। তবে কুইন্সটাউনে আর কোনো শর্ত নেই। কাঙ্খিত দলীয় অনুশীলন শুরু করবে লাল-সবুজরা। ৫ দিনের ক্যাম্প শেষে একটা প্রস্তুতি ম্যাচও আছে সূচিতে।

টাইগার অধিনায়ক বলেন, ‘কুইন্সটাউনে আমাদের কিছু প্র্যাকটিস সেশন আছে। একটা প্র্যাকটিস ম্যাচও আছে। আমরা আইসোলেশনের সময়টায় ছোট গ্রুপ করে অনুশীলন করছিলাম। তবে আগামীকাল থেকে আমরা দলীয় অনুশীলন শুরু করবো। দলের সবাই এজন্য মুখিয়ে আছে।’

শেষ যেবার ক্রাইস্টচার্চ ছেড়েছিল বাংলাদেশ, সঙ্গী হয়েছিল সন্ত্রাসী হামলার আতঙ্ক। তবে সে স্মৃতি ভুলে সুযোগ পেলে তাসমান সাগরপাড়ে বার বার আসতে চান তামিম। আর দেখা হলে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীকে দিতে চান ধন্যবাদ।

অধিনায়ক তামিম বলেন, ‘ওই সময়টা আমাদের সবার জন্যই কঠিন ছিল। বিশেষত যারা স্বজন হারিয়েছেন। তবে দুঃস্মৃতি পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। নিউজিল্যান্ড চমৎকার একটা দেশ। এখানকার মানুষ অনেক আন্তরিক। ভবিষ্যতেও যখনই আসার সুযোগ পাবো, আমরা আসতে কোনো দ্বিধা করবো না।’

১৬ মার্চ কুইন্স টাউন থেকে প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে যাবে টিম বাংলাদেশ। ২০ মার্চ শুরু হবে দু’দলের মাঠের লড়াই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102