ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীকে বরণে পদ্মায় লাল-সবুজের ৮০ নৌকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে বরণ করতে পদ্মায় লাল-সবুজের ৮০টি নৌকা প্রস্তুত রয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে শিবচরের বাংলাবাজার ঘাট সেজেছে বর্ণিল সাজে। সেতুর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এই ঘাটেই আয়োজিত জনসভায় যোগ দেবেন।

এরই মধ্যে ঐতিহাসিক সাক্ষী হতে মাওয়া প্রান্তের সমাবেশস্থলে হাজির হচ্ছেন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সরকারের আমন্ত্রিত অতিথিসহ সাধারণ মানুষ।

সমাবেশস্থলে হাজির হয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে দেশি-বিদেশি সবাই শুভেচ্ছা জানালেও বিএনপি জানাতে পারেনি। যুক্তরাষ্ট্র ও পাকিস্তান অভিনন্দন জানালেও দুঃখজনক বিষয় হচ্ছে— বিএনপি এখনো পদ্মা সেতু নির্মাণে শুভেচ্ছা বা অভিনন্দন জানায়নি। এটি তাদের চরম রাজনৈতিক দৈন্যতা।
সেতুর জমকালো উদ্বোধন উপলক্ষ্যে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাসহ মাওয়া প্রান্তে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মার পার সেজেছে নতুন রূপে। পদ্মা সেতুর উদ্বোধনের এ আমেজ ছড়িয়ে পড়েছে সারাদেশে।

সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102