ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছবি ব্যঙ্গ ও কটু‌ক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবু‌কে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মাহাবুব হো‌সেন (১৯) না‌মে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) ব‌রিশাল সদর উপ‌জেলার চর‌মোনাই ইউ‌নিয়ন আওয়ামী লীগ ওই যুবক‌কে ধরে পু‌লি‌শের কা‌ছে সোপর্দ ক‌রে। আটক মাহাবুব চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনায় শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, মেম্বর মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাহাবুবকে আটক ক‌রে পুলিশের কা‌ছে সোপর্দ ক‌রে।

প্রধানমন্ত্রী‌কে ব্যঙ্গ করে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে দেওয়ার ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম। তিনি জানান, মাহাবুবকে শ‌নিবার (২৪ এপ্রিল) আদালতে প্রেরণ করা হ‌বে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102