ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট, একব্যক্তির ৭ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর মামলার রায়ে আকতার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার সকালে তথ্য প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট ইসমতারা বলেন, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রাতে আসামি আকতার হোসেন তার নিজ ফেসবুক ওয়ালে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করেন।
বিষয়টি সাক্ষী আল আমিনের চোখে পড়ে। পরবর্তীতে নাটোরের সিংড়া এলাকার মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ ৬ বছরে ৫ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি আদালতে আসে। সেটি সন্দেহাতীত প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে বিচারক আসামি আকতার হোসেনকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করে। এসময় আরও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102