ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি: জামিন পাননি নাজিম উদ্দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারি নাজিম উদ্দিনকে জামিন দেয়নি হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

নাজিম উদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে তা ‘টেম্পারিং করে’ আব্দুস সামাদ আজাদের নামের পাশে টিক চিহ্ন দিয়ে রাষ্ট্রপতির কাছে ফাইল পাঠানোর অভিযোগ রয়েছে। সেখান থেকে অনুমোদন হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আজাদের পক্ষে অফিস আদেশ বের হলে সেই আদেশ নিয়ে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গিয়ে যোগদানও করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর আদেশ বাতিল হয়।

নাজিম উদ্দিন বিনিয়োগ বোর্ডে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন। গত বছর প্রেষণে তাকে বিনিয়োগ বোর্ডে পাঠানো হয়।

এই নথি হস্তান্তরের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরেক কর্মচারি ফাতেমা ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করেন এবং হস্তান্তরের পরে আরেক দফায় ১০ হাজার টাকা তার ছেলের বিকাশ একাউন্টের মাধ্যমে নেন বলে মামলায় বলা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102