ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে হতে পারে ১০ চুক্তি-সমঝোতা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৬১ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর সামনে রেখে অন্তত ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। তবে এর মধ্যে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

শুক্রবার (২১ জুন) দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই নিয়ে কাজ চলছে। তবে শেষ পর্যন্ত ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার নবায়ন হবে। জ্বালানি, সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে চুক্তি ও সমঝোতার নবায়ন হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। গত এক দশকে শক্তিশালী আঞ্চলিক অংশীদারত্ব পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু আন্তঃসীমান্ত উদ্যোগ চালু করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত ৮-১০ জুন দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দ্বিপক্ষীয় সফরে আবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী।

বিজেপি জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102