ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকায় উন্নয়ন তদারকির দায়িত্বে শহীদ উল্লা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩১ বার পঠিত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি মনোনয়ন দিয়েছেন।

মঙ্গলবার দেওয়া এক চিঠিতে সরকারপ্রধান লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ-সদস্য হিসাবে নির্বাচনি এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)-এর উন্নয়ন কার্যক্রমে আমার পক্ষে দায়িত্ব পালনের জন্য মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি মনোনয়ন প্রদান করা হলো।

মো. শহীদ উল্লা খন্দকার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশী বাড়ি গ্রামের মৃত মোবারেক আলী খন্দকারের ছেলে। এ বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন আমি যেন সেটি সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। এজন্য আমি গোপালগঞ্জ-৩ নির্বাচনি এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং জনগণের সহযোগিতা কামনা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102