ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান পাবে ৬ লাখ পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ৬ লাখ পরিবার আগামী ২ মে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের দুই হাজার ৫১৫ টাকা করে পাবে। মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে বিতরণ করা হবে এ অর্থ।

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামান খান স্বাক্ষরিত এসম্পর্কিত একটি চিঠি গতকাল বুধবার (২৮ এপ্রিল) চিফ অ্যাকাউন্টেন্ট বরাবর পাঠানো হয়েছে।

ব্যয় মঞ্জুরির চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্রদের জন্য নগদ সহায়তা কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থ বিভাগের অধীন ‘মুজিব শতবর্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান’ শীর্ষক কোডের আওতায় ‘বিশেষ অনুদান’ খাতে ৭৫৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

এই বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্তদের মোবাইল অ্যাকাউন্টে জনপ্রতি দুই হাজার ৫১৫ টাকা হারে দ্বিতীয় ধাপে ছয় লাখ পরিবারের অনুকূলে ১৫০ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ের জন্য আজ (২৮ এপ্রিল) সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, গতবছর করোনায় ক্ষতিগ্রস্তদের আড়াই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। তাদের তথ্য ডেটাবেসে সংরক্ষিত রয়েছে। গতবছর যারা টাকা পেয়েছিলেন, তারা এ বছরও টাকা পাবেন। আগামী ২ মে থেকে ছয় লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই হাজার ৫১৫ টাকা করে পাঠানো শুরু হবে। এর বাইরে নতুন করে শুধু কৃষকদের জন্য পাঁচ হাজার টাকার অনুদান যাচাই-বাছাইয়ের কাজটি করা হচ্ছে।

সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবারকেও পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের তালিকা চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102