ads
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘প্রধানমন্ত্রীর ভারত সফরের আগেই মৈত্রী সেতুতে যাত্রী চলাচল’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩২ বার পঠিত

সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে যাওয়ার আগেই ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’ দিয়ে যাত্রী চলাচল শুরু করার পদক্ষেপ নেবে সরকার। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বৈঠকের পর এ কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, রামগড় মৈত্রী সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি উদ্বোধন করেছিলেন। এখানে আমাদের সব অবকাঠামো হয়ে গেছে, কাস্টমসে চলে গেছে। শুধু ইমিগ্রেশনের কারণে আমরা এটি চালু করতে পারছি না। অল্প সময়ের মধ্যে আমরা চালু করতে পারব।

বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন। তার (সফরের) আগেও কিছু-কিছু বিষয় আছে, এগুলো আমরা শেষ করতে পারি, এ কথাগুলো আলোচনা হয়েছে। যেহেতু দুই দেশের প্রধানমন্ত্রী আমাদের মৈত্রী সেতু উদ্বোধন করেছেন, আমরা চাই প্রধানমন্ত্রীর সফরের আগেই যেন আমরা এটার অপারেশনে চলে যেতে পারি। এ ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।

খাগড়াছড়ির রামগড় এবং ভারতের ত্রিপুরার সাব্রুমের মধ্যে সংযোগ স্থাপনে ফেনী নদীর ওপর নির্মিত হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক সেতু ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’।

২০২১ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন। ২০১৫ সালের ৬ জুন এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তারা।

দুই দেশ একসঙ্গে অনেক কাজ করছে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আশুগঞ্জে এবং মোংলা পোর্টে কাজ হচ্ছে। এর বাইরেও বে-টার্মিনালের বিষয়েও তারা আগ্রহ দেখিয়েছে। গোমতী নদী খননের ব্যাপারে তারা অর্থায়নের আগ্রহ দেখিয়েছে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, আমাদের ক্রুজ সার্ভিসে অনেকের আগ্রহ আছে। বেশ কয়েকটি বেসরকারি অপারেটর আমাদের কাছে আবেদন করেছে। তারা বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত প্যাসেঞ্জার বা ট্যুরিস্ট যেভাবেই হোক না কেন যেতে যায়। ভিসার ব্যাপারে আমরা বলেছি, তারা এ ব্যাপারে পদক্ষেপ নেবে।

বন্ধ থাকা দিনাজপুরের বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন পুনরায় চালুর বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে হাই কমিশনার ব্যবস্থা নেবেন। অনেকগুলো স্থলবন্দরে আমাদের ইমিগ্রেশন চালু ছিল। কোভিডের সময় সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল। কিছু কিছু চালু হয়েছে, কিছু কিছু এখনো হয়নি। এগুলো যেন দ্রুত চালু করা হয় সে ব্যাপারে কথা হয়েছে।

বিশেষ করে বিরল-রাধিকাপুর। এটা আমি বলেছি, কারণ এটা চালু ছিল। বন্ধ হয়ে যাওয়ার কারণে কয়েক হাজার কিলোমিটার তাদের পাড়ি দিতে হচ্ছে। এগুলোর ব্যাপারে তিনি (হাই কমিশনার) পদক্ষেপ নেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102