ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য চান না: শিক্ষামন্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৮৪ বার পঠিত

দেশের বিশ্ববিদ্যালগুলোর মধ্যে কোনো রকমের বৈষম্য চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা হোক সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন— বিশ্ববিদালয়ের মধ্যে কোনো রকমের বৈষম্য থাকা উচিত নয়। সেটা প্রাইভেট হোক আর পাবলিক হোক।

মহিবুল হাসান চৌধুরী বলেন, আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক চাকরির ক্ষেত্রে হোয়াইট কলার জবে যেতে পারছে। সকলের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।

শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় পরিচালনায় ফ্যাকাল্টিদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে ও গুরুত্ব আরোপ করে এ লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তন করা হবে বলে জানান।

শিক্ষামন্ত্রী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি স্থায়ী করা এবং পেনশন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেন।

ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার সমন্বয়ের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়। ইন্ডাস্ট্রি বলতে আমরা বুঝি ফিজিক্যাল ইন্ডাসট্রিজ, মানে কলকারখানা। আমি বলছি— ভোকেশন। ভোকেশনের সঙ্গে অ্যাকাডেমিয়ার লিংক বড় বিষয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102