ads
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১০০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন।

তিনি বলেছেন, বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের চেতনায় বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক বিকশিত হচ্ছে।

শনিবার ঢাকার রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন।

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নবগঠিত সরকারের প্রধানের পদে নিযুক্ত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) রুশ ফেডারেশন সরকার ও ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই। সরকার পর্যায়ে দুই দেশের সক্রিয় কার্যক্রমে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতায় আরো জোরদার হবে বলে তিনি বিশ্বাস করেন, যা সম্পূর্ণভাবে দুই দেশকে লাভবান করবে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দায়িত্বশীল কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন মিখাইল মিশুস্টিন।

এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেছিলেন, ‘সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরো অবদান রাখবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102