ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধান জনসংযোগ কর্মকর্তা পদে চাকরি নিলেন শবনম ফারিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত
শবনম ফারিয়া

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। মডেল হিসেবে যাত্রা করে শোবিজে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন একজন অভিনেত্রী হিসেবে। নিয়মিতই কাজ করেন নাটক-টেলিছবিতে। দেখা মিলেছে তার সিনেমাতেও। ‘দেবী’ সিনেমায় নীলু চরিত্রে অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন তিনি।

এই তারকা এবার চাকরি নিয়েছেন। নিজেই ফেসবুকে তথ্যটি ভাগাভাগি করেছেন তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শবনম ফারিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন এই অভিনেত্রী।

গণমাধ্যমে শবনম ফারিয়া জানান, গেল ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তার মন্তব্য, ‘চাকরি এবং অভিনয় দুটোই চলবে। নতুন চাকরিতে হোম অফিস ৩ দিন করে। অফিসে যেতে হবে ৩ দিন। আশা করছি নতুন এই দায়িত্ব উপভোগ্য হবে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মডেলিং ক্যারিয়ারে আলো ছড়ানো শবনম ফারিয়ার নাটকে অভিষেক ঘটে ২০১৩ সালে আলদান আল রাজীবের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে।

২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ চলচিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষিক্ত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102