ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দিল শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইরে একটি স্কুলের প্রধান শিক্ষক মো: আমিনুর রহমানকে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (১ জানুয়ারি) উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাংগা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর রহমানকে স্কুলের অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেন। এরপর শুক্রবার বই বিতরণের দিন ওই শিক্ষক কর্মস্থলে আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর বাধার মুখে পড়েন। এক পর্যায়ে তারা প্রধান শিক্ষককে স্কুলের আঙ্গিনা থেকে বের করে অন্যত্র নিয়ে গিয়ে আটক করে রাখেন। এ সময় স্থানী চেয়ারম্যান খবর পেয়ে এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মীমাংসার কথা বলে তাকে ছেড়ে দেয়।

প্রধান শিক্ষক মো: আমিনুর রহমান জানান, বই বিতরণের সময় পূর্ব শত্রুতার জের ধরে ইমনসহ কয়েকজন আমাকে স্কুল থেকে অন্যত্র নিয়ে যায় এবং লাঞ্ছিত করে। এসময় স্থানীয় চেয়ারম্যান আব্দুল মাজেদ খান আমাকে উদ্ধার করেন।

চেয়ারম্যান আব্দুল মাজেদ খান জানায়, শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে ঢুকতে দিচ্ছেন না এই খবর শোনে আমি সেখান যাই। সেখান থেকে আমিনুরকে উদ্ধার করি মীমাংসার কথা বলে। এখন আর কিছু বলতে পারছি না। তবে তার বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা অভিযোগের কথা শুনেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজ-উদ-দৌল্লাহ জানান, সাতজন সহকারী শিক্ষক নিয়ে তিনি বই বিতরণ করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন সাবেক শিক্ষার্থী ওই শিক্ষককে আক্রমণ করেন।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বার বার মোবাইল ফোনে ফোন দিয়েও পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102