ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধান সড়কে ধানের হাট, ইজারাদারকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩৩ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে প্রধান সড়কের ওপর হাট বসানোর অপরাধে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মহাদেবপুর উপজেলা সদরে সপ্তাহে বুধ ও শনিবার হাট বসে। এ হাটে অন্যান্য পণ্য ও পশু বেচাকেনার জন্য আলাদা স্থান রয়েছে। তবে হাটে বকের মোড় থেকে উপজেলা চত্বরে যাওয়ার প্রধান পাকা সড়কের ওপর দীর্ঘদিন ধরে ধানের হাট বসিয়ে আসছিলেন ইজারাদার। সড়কের ওপর সকাল থেকে বিকেলে পর্যন্ত ধান বেচাকেনা চলতো। এখানে চালকল মালিকের লোকেরা ধান কেনেন। সড়কের ওপর ধানের হাট বসায় যানবাহন ও মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল। এ কারণে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে ইজাদারকে ১০ হাজার জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুসরাত জাহান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102