ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩২) অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৪ আগস্ট) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দু’জনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কড়িহাটি গ্রামের নুর হোসেন ড্রাইভারের ছেলে মোতাহের হোসেন স্বপন (৩৮) ও একই গ্রামের মৃত মো. হোসেনের ছেলে মিজানুর রহমান টিপু (২৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট স্বপন ও টিপু কৌশলে গৃহবধূর রান্না ঘরে থাকা দুধের সঙ্গে অচেতন করার ওষুধ মিশিয়ে দেন। প্রতিদিনের মতো সেদিনও গৃহবধূ তার সন্তানদের নিয়ে রাতের খাবার খাওয়ার পর ওই দুধ পান করে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত অনুমানিক দেড়টার দিকে স্বপন ও টিপু ওই গৃহবধূর ঘরে ঢুকে তার পরনের জামা-কাপড় খুলে বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করেন। এসময় ওই নারী বিষয়টি টের পেলে স্বপন তাকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে গৃহবধূ চিৎকার করলে ওই দু’জন পালিয়ে যান।

পরে গৃহবধূর বিবস্ত্র ছবি টিপু তার মোবাইল ফোনে পাঠিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে বিবস্ত্র ছবি ও ভিডিও গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে পাঠানোর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। সেই সঙ্গে তারা ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়ে রাতেই দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102