ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক প্রবাসীর স্ত্রী (২৫) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন । এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

এর আগে, গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন, উপজেলার বীজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০), একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. সোহেল (২৮)। পলাতক আসামিরা হলেন, উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে ইমন (২০)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী ওমান প্রবাসী। ভুক্তভোগী নারীকে একই এলাকার দূর সম্পর্কের ভাতিজা হুমায়ুন কবির বহুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ভিকটিম রাজি না হলে সে তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

এক পর্যায়ে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন। ওই সময় আসামিরা তাকে ধর্ষণ করেন। তখন কিছু লোকের শব্দ পেয়ে আসামিরা দ্রুত পালিয়ে যান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। রোববার বিকেলে দুই আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেফতার আসামিদের সোমবার সকালে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102