ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টায় প্রতিবেশী ভাসুর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় চান মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চান মিয়া ওই গ্রামের আরশেদ আলী ছেলে। তিনি দুই সন্তানের জনক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননী ভিকটিমের স্বামী সৌদি আরব থাকার সুযোগে প্রতিবেশী ভাসুর চান মিয়া বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিত। এতে তিনি রাজি না হওয়ায় গত ৩১ অক্টোবর সকাল ৭টার দিকে বৃষ্টির সময় তার ঘরে ঢুকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে চান মিয়া। এসময় প্রবাসীর স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চান মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই মোঃ হাসানুর রহমান বলেন, আসামি চান মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102