ads
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবলীগ নেতা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৭ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে এক প্রবাসীর স্ত্রীকে (৩৩) শ্লীলতাহানি, জোরপূর্বক টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া, মারধর, ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে হয়রানির অভিযোগে মহর আলী মৃধা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে বনমালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মহর আলী মৃধা (৪০) টঙ্গী থানা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী ওই নারী দীর্ঘদিন যাবত বনমালা টিভিএস রোডে বসবাস করে আসছেন। কিছুদিন পূর্বে তিনি ওই এলাকায় জমি কিনে বাড়ির কাজ শুরু করেন। এরপর থেকে নির্মাণাধীন বাড়িতে গিয়ে মহর আলী মৃধাসহ কয়েকজন প্রায়ই গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সংঘবদ্ধ চক্রটি গত সোমবার দুপুরে তার বাসায় জোরপূর্বক প্রবেশ করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নেয়। এতে বাধা দিলে সন্ত্রাসীরা তাকে মারধর করে তার মোবাইল থেকে ব্যক্তিগত ছবি নিয়ে নেয়। একপর্যায়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

এ সময় সন্ত্রাসীরা তার বাড়ির কাজের ইঞ্জিনিয়ারের সঙ্গে জোরপূর্বক ভিডিও করে ও ছবি উঠিয়ে নেয় এবং সমাজে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণকৃত ভিডিও এবং ছবি ছেড়ে দেয়। তাদের এসব অপকর্ম কাউকে জানালে তাকে প্রাণে মেরে লাশ টুকরো টুকরো করে গুম করার হুমকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার বিকালে মহর মৃধাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102