ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়ানোয় যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২ বার পঠিত

মোবাইল ফোনে ইমোতে কথোপকথনের একপর্যায়ে প্রেমের সম্পর্ক তৈরি করে এক প্রবাসীর স্ত্রীর (২১) আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে মো. রিয়াজ উদ্দিন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে।

তার অনৈতিক আবদারে রাজি না হওয়ায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিয়াজ চট্টগ্রামের হাটহাজারী থানার পূর্ব-গুমানমর্দন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, তার স্বামী বিদেশে থাকাকালে ইমোতে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের এক পর্যায়ে রিয়াজ তার ইমোসহ ফেসবুক ম্যাসেঞ্জারেও কথা বলা শুরু করেন। এতে তাদের ঘনিষ্ঠতা বেড়ে গেলে তাদের ভিডিওকলে কথা হয়। তখন রিয়াজ কৌশলে কথা বলার সময় ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করে তাকে শারীরিক সম্পর্কের জন্য আহবান জানায়। এতে ওই প্রবাসীর স্ত্রী রাজী না হওয়ায় রিয়াজ বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে সেই নগ্ন ভিডিও ছড়িয়ে দেন।

এ বিষয়ে রাজবাড়ী থানার এসআই মাহবুবুল আলম বলেন, ওই নারীর স্বামী এর মধ্যে দেশে ফিরে আসলে তিনি বিষয়টি তার স্বামীকে জানান। পরে তার স্বামী রিয়াজকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় আসতে বলেন। তখন সেখানে রিয়াজ আসলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। তার বিরুদ্ধে আরেও কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102