ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রবাসী দু’ভাইয়ের বউকে ভাগিয়ে নিল রিপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

টাঙ্গাইলে কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের পুরবাসিন্দা গ্রামে মাদরাসা ছাত্র রিপন হোসেন সিদ্দিকী (২২) তার বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ৭ দিন যাবত উধাও রয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার পুরবাসিন্দা এলাকার মজিবর রহমান সিদ্দিকীর সৌদি প্রবাসী ছেলে দেলোয়ার হোসেনের (৩৫) সাথে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া গ্রামের ইয়ার মাহমুদের মেয়ে আরজিনা বেগমের (২০) তিন মাস পূর্বে মোবাইলের মাধ্যমে কাবিন হয়। দেবর রিপন ঢাকার একটি মাদরাসায় আলেম শিক্ষায় অধ্যয়নরত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরজিনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় রিপনের। এ সম্পর্কের টানে ভাবী আরজিনা বেগমকে তার বাবার বাড়ি দেলুটিয়া থেকে নিয়ে গত ২ মার্চ (মঙ্গলবার) উধাও হয়। এরপর গত ৭ মার্চ রাতে রিপন তার ভাবী আরজিনাকে নিয়ে পুরবাসিন্দা গ্রামে তাদের নিজ বাড়িতে এসে উপস্থিত হয়।

রিপনের উপস্থিতির খবর পেয়ে এলাকাবাসী ভিড় করলে রিপন তাদের জানায়, আরজিনার সাথে তার কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে হয়েছে। আরজিনা তার বৈধ স্ত্রী। কিন্তু বড় ভাই দেলোয়ারের সাথে ভাবী আরজিনার তালাক না দিয়ে রিপন কিভাবে ভাবী আরজিনাকে বিয়ে করেছে জানতে চাইলে রিপন সুকৌশলে পরের দিন ৮ মার্চ ভোরে আরজিনাকে নিয়ে পালিয়ে যায়। এর আগেও রিপন তার আরেক সৌদি প্রবাসী ভাই লিটন হোসেন সিদ্দিকীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। পরে এলাকাবাসীর চাপে তিন মাস পরে রিপন তাকে ডিভোর্স দেয়। একই রকমের ঘটনা দ্বিতীয়বার ঘটায় এলাকাবাসী চরম ক্ষুব্ধ।

ঘটনার বিষয়ে রিপনের বাবা মজিবর রহমান সিদ্দিকী বলেন, ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। রিপন সিদ্দিকীকে তিনি বাড়ি থেকে বের করে দিয়েছেন। রিপনের জন্য তার বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ।

এ বিষয়ে পারখী ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন তালুকদার বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তবে ঘটনার খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102