ads
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রবৃদ্ধি বাড়লেও দেশে গরিবও বেড়েছে: মেনন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২ বার পঠিত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, “করোনায় জাতীয় প্রবৃদ্ধি বাড়লেও কর্মহীন হয়ে পড়েছে বিশাল সংখ্যক গরিব মানুষ। এই সমস্যার সমাধান না করতে পারলে সামাজিক ক্ষেত্রে যে অস্থিরতা তৈরী হবে, তা রাজনীতিতেও প্রভাব বিস্তার করবে।’

বৃহস্পতিবার  (১৭ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পার্টির সভাপতি একথা বলেন।

মেনন আরও বলেন, ‘দেশে বৈষম্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। করোনা তাকে আরও বাড়িয়ে তুলেছে। করোনাত্তর অর্থনীতি এগিয়ে নিতে বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সভায় পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া কৃষক- খেতমজুর সংগঠন জোরদার করার আহবান জানান।

সভায় ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক আবু সাঈদ খান সভায় করোনাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ওয়ার্কার্স পার্টির কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102