ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রবেশপত্র না পাওয়া ২৫৮ শিক্ষার্থী দিলেন বিশেষ ব্যবস্থায় পরীক্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

রংপুরের সাহেবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২৫৮ জন শিক্ষার্থী এইচএসসি সমমানের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় দিয়েছেন। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত আন্দোলন করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার নিশ্চয়তা দিলে শিক্ষার্থীরা অবরোধ ও আন্দোলন প্রত্যাহার করেন।

বৃহস্পতিবার সকালে তারা বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা দিতে পারলেও রেজাল্ট কি হবে এনিয়ে শিক্ষার্থীদের মাঝে অনিশ্চয়তা রয়েছে। একাধিক শিক্ষার্থী বলেন, বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিয়েছি ঠিকই। কিন্তু রেজাল্ট পাব কিনা এ নিয়ে সংশয় রয়েছে। এদিকে কলেজের অধ্যক্ষ মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন এবং কারো সাথে সাক্ষতকার দেননি।

জানা গেছে, ওই কলেজ থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২৫৮ জন শিক্ষার্থীর এবার এইচএসসি সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু বুধবার রাত পর্যন্ত তাদের প্রবেশপত্র না আসায় তারা আন্দোলনে নামেন। খবর পেয়ে পুলিশ আসে। এসময় অধ্যক্ষ গা ঢাকা দেন। গভীর রাতে অতিরিক্ত জেলা প্রশাসক গিয়ে তাদের শান্ত করেন। সকালে তাদের পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা) এ ডাব্লিউ এম রায়হান শাহ বলেন, আমরা বিশেষ বিবেচনায় ২৫৮ জনের পরীক্ষা নিয়েছি। বোর্ড এ বিষযে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল।
হারাগাছ থানার ওসি শওকত চৌধুরী বলেন, ওই কলেজে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102