ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রমাণ হলো, সুষ্ঠু ভোটে বিএনপিই বাধা: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৪৫ বার পঠিত

সুষ্ঠু ভোটে বিএনপিই বাধা, এটা আজকে দলটির কর্মসূচি থেকে প্রমাণ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু শান্তিপূর্ণ সে নির্বাচনে প্রধান বাধা বিএনপি। সেটা আজ প্রমাণ হলো।

শনিবার (২৯ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হলো। তাদের আন্দোলনের এক দফা হলো অগ্নিসন্ত্রাস। ২০১৩-১৪ সালের নির্মম নৃশংস ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে। আজ মাতুয়াইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ করে। চারটি বাসে আগুন দেয় তারা। পুলিশের ভ্যানে হামলা করে ভাঙচুর করে। রাজধানীতে মোট সাতটা বাসে হামলা চালায়। ভাঙচুর ও অগ্নিসন্ত্রাস করে। পুলিশ সদস্যদের আহত করে হাতের কবজি পর্যন্ত কেটে নিয়েছে তারা।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি বলে তাদের না কি বাধা দেওয়া হয়েছে। ঢাকা শহরের ঢোকার পথ- এটা কি তারেক রহমানের বাপ-দাদার সম্পত্তি? লন্ডন থেকে আদেশ দিয়ে রাস্তা বন্ধ করে দেবে এটা কোন ধরনের রাজনীতি?

তারেক রহমান প্রতিনিয়ত আদালত অবমাননা করে চলেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণভবন থেকে শেখ হাসিনাকে না হটিয়ে তারা অবস্থান থেকে সরবে না এটাই তাদের লিডার অর্থপাচারকারী তারেক রহমান লন্ডন থেকে নয়াপল্টনে ভিডিওতে নির্দেশনা দিয়েছেন। কোনো ফোরামে তার ভাষণ, বিবৃতি প্রচার করা যাবে না-এরপরও বারবার কেন লঙ্ঘিত হচ্ছে? আদালতের আদেশ প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছেন তারেক রহমান। সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে গালিগালাজ করছেন। এর কি বিচার নেই, প্রতিকার নেই?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অগ্নিসন্ত্রাস আমরা রুখবো, এবং এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।

জরুরি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ অন্যান্য নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102