ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রযোজকের সঙ্গে ‘স্ত্রীর’ প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন রাহুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৪৬ বার পঠিত

টালিগঞ্জে প্রযোজক-নায়িকার প্রেম নতুন কিছু নয়। এবার প্রিয়াঙ্কা সরকারের প্রেমে পড়েছেন প্রযোজক রানা সরকার বলে টলিউডের নতুন গুঞ্জন ছড়িয়েছে।শোনা যাচ্ছে, বিবাদ ভুলে ফের নাকি প্রেমে মশগুল রানা-প্রিয়াঙ্কা। সম্প্রতি প্রিয়াঙ্কার দুর্ঘটনাই নাকি তাদের আবার কাছাকাছি করেছে। প্রিয়াঙ্কার বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া এবং সেখান থেকে বাসায় ফেরার সময়ে প্রযোজক নাকি উপস্থিত ছিলেন। সেই থেকেই নাকি নতুন করে গুঞ্জনের সূত্রপাত!

এবার বিষয়টি নিয়ে ‍মুখ খুলেছেন প্রিয়াঙ্কা সরকারের স্বামী অভিনেতা রাহুল ব্যানার্জী। তিনি ভারতীয় গণমাধ্যমে বলেছেন, প্রিয়াঙ্কা একজন প্রাপ্তবয়স্ক নারী, তার যা ইচ্ছে তিনি করতে পারেন। রাহুল তার স্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চান না। এই অভিনেতার কথায়, প্রথমত আমি এ রকম কোনও খবর পাইনি যে প্রিয়াঙ্কা আর রানাদা প্রেম করছে। আর যদি করেও, সেটা সম্পূর্ণ প্রিয়াঙ্কার ব্যক্তিগত বিষয়। আমার কোনও বক্তব্য থাকতেই পারে না।

পায়ের আঘাত সেরে ওঠা প্রিয়াঙ্কার পাশে থাকতে চান জানিয়ে রাহুল আরও বলেন, ‘প্রিয়া‌ঙ্কা আমার সন্তানের মা। সেই সম্পর্কটা কোনও দিন বদলাবে না। কিন্তু এর বেশি আর কোনও ব্যাপারে সাবেকদের জড়িত না থাকাই ভাল।’ উল্লেখ্য, বেশ কিছু বছর তারা আলাদা থাকলেও খাতায় কলমে এখনও স্বামী-স্ত্রী রাহুল ও প্রিয়াঙ্কা। তাদের আইনি বিচ্ছেদ এখনও হয়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে, প্রেমের বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন প্রযোজক রানা। তিনি বলেন, ‘ঘরে সুন্দরী স্ত্রী আছেন। তার সঙ্গে সম্পর্ক ভীষণ ভাল। শুধুশুধু এসব গুজবে আমি পাত্তা দেই না! প্রিয়াঙ্কা এমনিই আমার থেকে অনেক ছোট।’ ছবির তারিখ-সমস্যা নিয়ে প্রযোজকের বক্তব্য, ‘এই সমস্যাও নতুন নয়। টলিউড ছাড়িয়ে বলিউডেও এ রকম ভুরি ভুরি উদাহরণ মিলবে। তার সঙ্গে প্রেম-বিবাদের কোনও সম্পর্ক নেই।’ যদিও এ বিষয়ে প্রিয়াঙ্কার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102