ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রশংসায় ভাসছেন সাপের দ্বীপের ইউক্রেনীয় সেনারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩ বার পঠিত

ইউক্রেনের সাপের দ্বীপের (স্নেক আইল্যান্ড) দখল নিয়েছে রুশ বাহিনী। তবে এই মুহূর্তে প্রশংসায় ভাসছেন সেখানকার ১৩ জন ইউক্রেনীয় সেনা। কৃষ্ণ সাগরের এই দ্বীপটির দখল নিতে রুশ যুদ্ধ জাহাজ এগিয়ে গেলে আত্মসমর্পণে অস্বীকৃতি জানান তারা। পরে বোমা বর্ষণে নিহত হয়েছেন এই ইউক্রেনীয় সেনারা।

টুইটার, টিকটক এবং অন্যান্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে স্নেক আইল্যান্ডের ওই ১৩ প্রহরীর শেষ বাক্যগুলো।

রুশ যুদ্ধজাহাজ থেকে বলা হয়, ‘আপনাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিচ্ছি, অন্যথায় আমরা গুলি শুরু করবো, শুনতে পাচ্ছেন?’ জবাবে ইউক্রেনীয় প্রহরীদের বলতে শোনা যায়, ‘রুশ যুদ্ধজাহাজ নিজের কাজে যাও।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই প্রহরীদের সাহসী আখ্যা দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন। বলেছেন, তাদের মরণোত্তর বীর হিসেবে পুরস্কৃত করা হবে। তিনি বলেন, ‘আমাদের জিমিনি (স্নেক আইল্যান্ড) দ্বীপ, শেষ সময় পর্যন্ত রক্ষা করে, সীমান্ত প্রহরীরা বীরের মতো প্রাণ দিয়েছে। কিন্তু তারা হতাশ হয়নি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102