ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রশাসনে রদবদল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৯ বার পঠিত

প্রশাসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ও গবেষণা কর্মকর্তা পদে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মাঠ প্রশাসনের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ৪২ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা (এও) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস প্রশাসন একাডেমীর উপপরিচালক রূপালী মন্ডল ও অর্থ বিভাগের উপ সচিব এ এইচ এম জামেরী হাসানকে প্রধানমন্ত্রীর কার্যলয়ের পরিচালক পদে নিয়োগ দেওয়া হল।

এছাড়া বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক দীনেশ সরকারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহিউদ্দিনকে বাংলাদেশ এনার্জী রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপর দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ মোতাবেক এই ৪২ জন উপ-প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে (আগের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) জাতীয় বেতন স্কেল ২০১৫ এর দশম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হলো।

আগের হিসাব অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদ। বর্তমানে সরকারি চাকরিতে কোনো শ্রেণি ব্যবস্থা নেই।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102